উত্তরদিনাজপুর

শীতের রাতে খোলা আকাশের নিচে রাত কাটানো দুস্থদের মধ্যে পূর্বাশা অনুশীলনী স্পটিং ক্লাবের পক্ষ থেকে করা হল কম্বল বিতরণ

মানুষি পারে মানুষের পাশে দারাতে। বিগত কয়েকদিন যাবত উত্তরের কন কনে শীতের হাওয়ার সাধারন মানুষ জড় সড় হয়ে পড়েছে। সন্ধ্যা হতেই রাস্তা ঘাট এক প্রকার জন শূন্য হয়ে পড়ছে। কিছু মানুষ আছে যারা এই কন কনে শীতের রাতে খোলা আকাশের নিচে থাকছেন নিজেদের পরিবার নিয়ে। সেই সব দুস্থ্য মানুষদের কথা চিন্তা করে তাদের পাশে দাড়াতে উদ্যোগ গ্রহণ করে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের স্কুল পাড়ার পূর্বাশা অনুশীলনী স্পটিং ক্লাব। ১৫৬ তম জন্ম তিথি উপলক্ষ্যে বৃহস্পতিবার রাত ১২টার পড়ে কন কনে শীতকে উপেক্ষা করে ক্লাবের বয়সে ছোট ও বড় সকল সদস্যরা একত্রিত হয়ে রাতে সেই সব খোলা আকাশের নিচে রাত কাঠানো দুস্থ্য পরিবার গুলির পাশে দারারে শীতের কম্বল নিয়ে বেরিয়ে শহর থেকে গ্রামে। শহরের রেল স্টেশন, হাসপাতালে রাত কাটানো তাদের পাশেই শুধু নয় পাশের রাজ্য বিহার থেকে আসা উদ বাস্তুদের পাশে গিয়ে দারায় ক্লাবের সদস্যরা। এই কন কনে শীতের রাতে খোলা আকেশের নিচে ফাকা মাঠে ছোট ছোট শিশুদের নিয়ে অতি কষ্টে রাত কাটাছে তারা। এদিনে ক্লাবের পক্ষ থেকে শতাধিকের উপর কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে খুশি তারা। 

        এদিন ক্লাব সম্পাদক দেবাশিষ সাহা, জানান তারা অনেক দিন ধরে চিন্তা করেছিলেন যারা প্রকৃত গরীবও খোলা আকাশের নিচের রাত কাটান তারা এই ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে। তাদের কোন শীতবস্ত্র নাই বল্লেই চলে। তাদের কথা চিন্তা করে এবং স্বামী বিবেকানন্দ ১৫৬ তম জন্ম তিথির উপলক্ষ্যে পূর্বাশা অনুশীলনী স্পটিং ক্লাবের পক্ষ থেকে কম্বল বিতরন করা হয়। রাতে তাদের এই কর্মসূচীতে অন্যানদের মধ্যে ছিলেন জহর দাস, প্রসিদ্ধ রায় বুদ্ধদেব সরকার, তন্ময় সরকার, তপন দাস, অমিত দাস স হ আরো বেশ কিছু ক্লাবের সদস্যরা। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/nG-pKMJrcXI